রাজনীতি
নির্বাচনে কেউ উঁচু নিচু নয় ভোটাররাই চূড়ান্ত বিচারক: আবুল কালাম
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জোয়ার অব্যাহত রাখতে দিনভর রাজপথ চষে বেড়াচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিশাল গণসংযোগ ও বর্ণাঢ্য প্রচারণার মাধ্যমে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান। এদিন প্রচারণায় বিশেষ আকর্ষণ ছিল আবুল কালামের কন্যা অ্যাডভোকেট শামসুন নূর বাঁধনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যা নারী ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
সকালে ২ নম্বর বাবুরাইল এলাকা থেকে শুরু হওয়া এই গণসংযোগ ১ নম্বর বাবুরাইল, বউবাজার, বেপারীপাড়া ও দেওভোগ এলাকা প্রদক্ষিণ করে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে শেষ হয়। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে এবং স্লোগান দিয়ে ধানের শীষের প্রার্থীকে অভিবাদন জানান। আবুল কালাম এবং দলীয় নেতাকর্মীরা এলাকাবাসীর হাতে ধানের শীষের লিফলেট তুলে দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “ধানের শীষের প্রতি মানুষের যে আস্থা রয়েছে, তা আজ জনজোয়ারে পরিণত হয়েছে। এখানে ব্যক্তি বড় বিষয় নয়, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, এটি আল্লাহ প্রদত্ত মার্কা। এই ধানের শীষ হবে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রধান হাতিয়ার।” তিনি আরও যোগ করেন, গত ১৮ বছরের বন্দি জীবন থেকে মুক্তি পেতে মানুষ এখন উন্মুখ হয়ে আছে এবং ভোট দেওয়ার মাধ্যমে তারা স্বাধীনতার স্বাদ নিতে চায়।
তিনি আরও বলেন, “তারেক রহমানের নির্দেশে আমরা এখন ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ। নির্বাচনী মাঠে সব প্রতিদ্বন্দ্বীই আমাদের কাছে সমান। কাউকে উঁচু বা নিচু করে দেখার সুযোগ নেই। ভোটাররাই আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে চূড়ান্ত বিচার করবেন।” নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াস এই আসনে ধানের শীষের জয় নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আবুল কালামের সাথে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ এবং মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ স্থানীয় অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

লোড হচ্ছে...