নারায়ণগঞ্জ
বিজয় দিবসের র্যালিতে মুফতি মাসুম বিল্লাহ
‘সত্যের পক্ষে কণ্ঠস্বরকে গুলি করে স্তব্ধ করা হচ্ছে’
NewsView

নিউজ ভিউ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হলেও স্বাধীনতার ৫৪ বছর পরেও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হচ্ছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হতাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, "সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরকে গুলি করে স্তব্ধ করে দেয়া হচ্ছে। যেখানে দেশের পক্ষে কথা বলার কারণে ওসমান হাদিদেরকে গুলি করে হত্যা করার ষড়যন্ত্র করা হয়—এমন স্বাধীনতা তো আমাদের প্রত্যাশা ছিল না।"
র্যালিতে উপস্থিত নারায়ণগঞ্জ-৪ আসনের হাতপাখার প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কোনো দলকেন্দ্রীক মানসিকতার বহিঃপ্রকাশ গ্রহণযোগ্য হবে না।
র্যালিতে সভাপতিত্ব করেন যুব আন্দোলন নগর সভাপতি হাফেজ রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন নগর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...