জাতীয়
রামিসা ধর্ষণ ও হত্যা
রায়ে সন্তুষ্ট রাষ্ট্র ও আসামিপক্ষ
NewsView5

নিউজভিউ ডেস্ক
রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেহীন এ রায় ঘোষণা করেন।
রায়ের পর রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মুসা কালিমুল্যাহ বলেন, অপরাধীরা তাদের অপরাধের উপযুক্ত বিচার পেয়েছে। তাই তিনি রায়ে সন্তুষ্ট।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলুও রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মাত্র চার কার্যদিবসের বিচারিক কার্যক্রম শেষে এ রায় দেওয়া হয়েছে, যা শিশু নির্যাতনের মতো অপরাধ দমনে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এ ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন হওয়া ভবিষ্যতে এমন অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।
গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর সোহেল রানা পালিয়ে গেলেও সেদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছিল।
মামলার বিচারকাজ শেষে ঘটনার ১৯ দিনের মাথায় আদালত এ রায় ঘোষণা করলেন।

লোড হচ্ছে...