বিশেষ
আজ বিশ্ব বাবা দিবস
NewsView5

নিউজভিউ ডেস্ক
আজ বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে দিবসটি উদযাপিত হয়। সন্তানের জীবনে শক্তি, সাহস ও নির্ভরতার প্রতীক বাবাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি।
বাবা দিবসের সূচনা যুক্তরাষ্ট্রে। এই দিবসকে স্বীকৃতি দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সনোরা স্মার্ট ডড। ১৯০৯ সালে ওয়াশিংটনের একটি গির্জায় মা দিবস পালনের কথা জানার পর তিনি প্রশ্ন তোলেন—মায়ের জন্য যদি একটি বিশেষ দিন থাকে, তবে বাবাদের জন্য কেন থাকবে না?
ডড শৈশবেই মাকে হারান। এরপর তার বাবা একাই সাত সন্তানকে লালন-পালন করেন। বাবার সেই ত্যাগ, ভালোবাসা ও সংগ্রাম তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। বাবাদের সম্মান জানাতে একটি বিশেষ দিনের দাবিতে তিনি এক বছর ধরে প্রচারণা চালান।
অবশেষে ডডের উদ্যোগে ১৯১০ সালের ১৯ জুন প্রথমবারের মতো বাবা দিবস পালিত হয়। পরবর্তীতে এটি বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পায় এবং বর্তমানে জুন মাসের তৃতীয় রোববার আন্তর্জাতিকভাবে বাবা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
'বাবা' শব্দটি ছোট হলেও এর অর্থ ও বিস্তৃতি অনেক বড়। একজন বাবা শুধু পরিবারের উপার্জনকারী নন, তিনি সন্তানের প্রথম শিক্ষক, প্রথম নায়ক এবং জীবনের কঠিন সময়ে সবচেয়ে বড় ভরসা। নিজের স্বপ্ন, ইচ্ছা ও স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার নেপথ্যের অন্যতম কারিগর একজন বাবা।

লোড হচ্ছে...