শিক্ষা
আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সরকারি অনুদান, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
NewsView5

নিউজভিউ ডেস্ক
দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় এককালীন সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেবে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
সম্প্রতি ট্রাস্টের উপবৃত্তি শাখা প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩১ আগস্ট ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসা চলাকালীন সময়ে একবার এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তবে দুর্ঘটনার সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা তার আগের এক বছরের মধ্যে হতে হবে।
আবেদনকারীদের পূর্ববর্তী শ্রেণিতে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি (বা সমমান) পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ এবং স্নাতক পর্যায়ে জিপিএ ৪-এর মধ্যে অন্তত ৩.০০ থাকতে হবে।
সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানের ১৩তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে অফিসপ্রধানের প্রত্যয়নপত্র এবং অন্যান্য আবেদনকারীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দরিদ্রতার প্রত্যয়নপত্র জমা দিতে হবে। পাশাপাশি পরিবারের বার্ষিক আয় এক লাখ টাকার কম হতে হবে।
আবেদনের সঙ্গে জেলা সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নপত্র, চিকিৎসা সনদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় ব্যাংক হিসাবের তথ্য অনলাইনে আপলোড করতে হবে। কোনো হার্ডকপি জমা দেওয়ার প্রয়োজন নেই।
অনুদানের অর্থ শিক্ষার্থী, তার বাবা-মা অথবা নির্ভরশীল অভিভাবকের সচল অনলাইন ব্যাংক হিসাবে পাঠানো হবে। আবেদনপত্রের সঙ্গে ব্যাংক হিসাবের প্রমাণ হিসেবে চেকের পাতার কপি বা ব্যাংক স্টেটমেন্টও সংযুক্ত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই আগ্রহী শিক্ষার্থীদের সময়সীমার মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

লোড হচ্ছে...