রাজনীতিসদর
রাজনৈতিক ঐক্য থাকলে কোনো অপশক্তিই টিকে থাকতে পারবে না: জব্বার
NHP NewsView

নিউজভিউ
রাজনৈতিক ভেদাভেদ ভুলে একটি সুন্দর ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তুলতে সকল রাজনৈতিক শক্তিকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৭ মার্চ) বিকেলে নগরীর বাংলা ভবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন দলটির মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, ফিলিস্তিন, মিয়ানমার ও ইরানের বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মাহ ও দেশপ্রেমিক শক্তির ঐক্য অপরিহার্য। তিনি বলেন, আদর্শিক ও রাজনৈতিক ঐক্য থাকলে কোনো অপশক্তিই টিকে থাকতে পারবে না।
তিনি বলেন, সাধারণ মানুষ বর্তমানে নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিশেষ করে মাদকের ভয়াবহতা রোধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে সর্বাত্মক সামাজিক যুদ্ধ গড়ে তুলতে হবে। এ সময় তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খাঁনের প্রতি জনগণের জান-মাল রক্ষায় আরও জোরালো ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

লোড হচ্ছে...