নারায়ণগঞ্জসদর
শিল্পপতি ফরিদ আক্তার টিপুর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
NewsView

নিউজভিউ
যথাযোগ্য মর্যাদায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের প্রয়াত বিশিষ্ট শিল্পপতি হাজী সোহরাব মিয়ার দ্বিতীয় পুত্র ফরিদ আক্তার টিপুর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে নগরীর ফকিরটোলা জামে মসজিদে প্রধান দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। মোনাজাতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
এছাড়াও এদিন মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান ও থানা পুকুর পাড় এলাকায় পরিবারের সদস্যদের উদ্যোগে পবিত্র কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, শিল্পপতি ফরিদ আক্তার টিপু ২০২৩ সালের ২ জানুয়ারি নগরীর জামতলাস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সদালাপী ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। জীবদ্দশায় তিনি নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইয়ার্ণ মার্চেন্টস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে সমাজ ও অর্থনীতির উন্নয়নে ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

লোড হচ্ছে...