আদালতসদর
মাদকের টাকার জন্য শাশুড়িকে হত্যা, জামাতার মৃত্যুদণ্ড
NewsView

নিউজভিউ
মাদকের টাকার জোগান দিতে বৃদ্ধা শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা ও স্বর্ণালংকার লুটের দায়ে ঘাতক জামাতা নাজমুল হোসেন হীরাকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
আদালতের নথিসূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন হীরা ফতুল্লার দেওভোগ মাদরাসা নগর এলাকার মৃত মনা মুন্সীর ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং কোনো কাজকর্ম করতেন না। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই অস্থির থাকতেন। ২০২৪ সালের ৬ জুন মাদকের টাকা জোগাড় করতে উত্তর নরসিংপুর এলাকায় তাঁর শাশুড়ি আম্বিয়া খাতুনের (মৃত সামছুল হকের স্ত্রী) ঘরে প্রবেশ করেন। সেখানে তিনি বৃদ্ধা আম্বিয়া খাতুনকে নির্মমভাবে হত্যা করে ঘর থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।
এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর নিহতের বড় ছেলে মো. সাইফুল ইসলাম সজীব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা পরবর্তী সময়ে পুলিশ নাজমুল হোসেন হীরাকে গ্রেপ্তার করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আদেশ দেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হোসেন হীরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর কঠোর নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

লোড হচ্ছে...