নারায়ণগঞ্জ
ফতুল্লায় আজমেরী ওসমানের সহযোগী রুবেল গ্রেপ্তার
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় মো. হানিফ দেওয়ান ওরফে রুবেল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি স্থানীয়ভাবে আলোচিত আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
রোববার (৭ জুন) বিশেষ অভিযান চালিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকা থেকে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত হানিফ দেওয়ান শাসনগাঁও এলাকার ফরিদ দেওয়ানের ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।

লোড হচ্ছে...