আন্তর্জাতিক
জব্দ হওয়া জাহাজ ফেরত চেয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি
NewsView

নিউজভিউ ডেস্ক
গত রোববার (১৯ এপ্রিল) ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী জাহাজকে মার্কিন নৌবাহিনী জব্দ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেন।
মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ হওয়া ইরানের পণ্যবাহী জাহাজ ‘তুসকা’ এবং এর নাবিক ও ক্রুদের অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে ইরান। ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের ‘চরম লঙ্ঘন’ ও ‘অপরাধমূলক কাজ’ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান।
মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জাহাজটির পাশাপাশি এর আরোহী এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত মুক্তির দাবি জানানো হয়।
আরও বলা হয়, এটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। ইরান তার জাতীয় স্বার্থ ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও সতর্ক করা হয়।
সেন্টকম প্রকাশিত সামরিক ভিডিওতে দেখা যায়, একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার জাহাজটিকে লক্ষ্য করছে এবং মার্কিন মেরিন সেনারা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে জাহাজে নামছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশটি তার পূর্ণ সক্ষমতা ব্যবহার করবে। একই সঙ্গে সতর্ক করে জানায়, এই ঘটনার ফলে পরিস্থিতির অবনতির যেকোনো দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।
লোড হচ্ছে...