নারায়ণগঞ্জসদর
ডিশ ব্যবসায়ী নাছির হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
NewsView

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদমারী এলাকায় ডিশ ও ক্যাবল ব্যবসায়ী নাছির (৬০) হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে চানমারী মাউড়াপট্টিতে নিহতের প্রতিষ্ঠান ফ্রেন্ডস ক্যাবলের অফিসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্ত্রী সায়মা আহম্মেদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। বাদীপক্ষের অভিযোগ—ব্যবসার নিয়ন্ত্রণ, মাদক ব্যবসার বিরোধিতা এবং এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আসামিরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, শরিফ (৪০), জুয়েল (২০), আরিফ (৩০), সজিব (৩৬), শান্ত (২৮), নাঈম (২৫), মজিদ (৪২), আব্দুস সাত্তার বাবু (৫২), আবির (২৪) ও রুমি (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের শিকার নাছিরের প্রতিষ্ঠান ফ্রেন্ডস ক্যাবল নেটওয়ার্কসের অংশীদার ছিলেন আব্দুস সাত্তার বাবু। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ব্যবসার হিসাব-নিকাশ ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছিল।
এজাহারে আরও উল্লেখ করা হয়, নিহত নাছির আসামিদের মধ্যে কয়েকজন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসার মুখে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, যা নিয়ে পূর্বেও বিরোধ ও হুমকির ঘটনা ঘটেছিল।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, মামলার এজাহারভুক্ত ৪ আসামি—সজিব, শান্ত, আরিফ ও নাঈমকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

লোড হচ্ছে...