নারায়ণগঞ্জ
সাংবাদিক সৈকতের বাবার মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: সময় টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, সাংবাদিক শওকত আলী সৈকতের বাবা, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আব্দুল হাই ভূঁইয়া (৮০) বার্ধক্যজনিত কারণে ও শারীরিক অসুস্থতায় আজ ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর ফতুল্লার দক্ষিণ সস্তাপুর বায়তুল আকসা জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে মাসদাইর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সৌরভ সেন এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।
বিবৃতিতে ছাত্র ফেডারেশন নেতৃবৃন্দ বলেন, আমরা মরহুম আব্দুল হাই ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে সাংবাদিক শওকত আলী সৈকত ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাঁদের এই শোক সহ্য করার শক্তি দান করুন।
সংগঠনের পক্ষ থেকে মরহুমের শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানানো হয়।

লোড হচ্ছে...