নারায়ণগঞ্জ
ভাইরাল অডিওর জেরে যুবদল নেতা সাহেদকে শোকজ
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এক ব্যবসায়ীকে ফোনে হুমকি ও আপত্তিকর ভাষায় কথা বলার অভিযোগে তার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে জারি করা নোটিশে বলা হয়, অভিযুক্ত অডিওটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে এসেছে এবং বিষয়টি সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক।
নোটিশে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে যখন যুবদলের নেতাকর্মীরা ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ব্যস্ত, তখন মহানগর যুবদলের একজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা সংগঠনের জন্য অস্বস্তিকর ও অনাকাঙ্ক্ষিত।
এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির কাছে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে।
অন্যদিকে সাহেদ আহমেদ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার ভাষ্য, রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান, অসুস্থ শিশুসন্তানকে নিয়ে বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো ঘটনার ব্যাখ্যা দেবেন।

লোড হচ্ছে...