নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে ফতুল্লার রামারবাগ রিয়া গোপ স্টেডিয়াম সংলগ্ন রয়েল গার্মেন্টের সামনের সড়ক থেকে এই আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তথ্যটি নিউজভিউকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই ফেরদৌসুর রহমান ইমনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় থাকা বিদেশি পিস্তল ও লোড করা ম্যাগজিনটি জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতির আগেই অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, ‘উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও গুলির উৎস কী এবং এর পেছনে কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

লোড হচ্ছে...