নারায়ণগঞ্জ
কাজে গাফিলতি করলে ঠিকাদাররা হবে কালো তালিকাভুক্ত: অ্যাড. সাখাওয়াত
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের উন্নয়ন কাজে কোনো ধরনের ধীরগতি বা অনিয়ম সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, যেসব ঠিকাদার নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারবে না, তাদের অবিলম্বে কালো তালিকাভুক্ত (ব্ল্যাক লিস্টেড) করা হবে এবং ভবিষ্যতে তাদের আর কোনো কাজ দেওয়া হবে না।
শনিবার (২৮ মার্চ) নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদপত্রের সম্পাদক ও গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নগরীর উন্নয়ন ও শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানান তিনি।
বঙ্গবন্ধু সড়কের উন্নয়ন কাজের দীর্ঘসূত্রিতা নিয়ে নিজের কঠোর ভূমিকার কথা উল্লেখ করে প্রশাসক বলেন, "বঙ্গবন্ধু সড়কের কাজ শেষ করতে দীর্ঘ সময় নেওয়া হচ্ছিল। আমি সংশ্লিষ্টদের ডেকে স্পষ্ট বলেছি, ঈদের পর ১৫ দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। এক পর্যায়ে সংশ্লিষ্ট ঠিকাদার অসহায়ত্ব প্রকাশ করলে আমি পুলিশ ডেকে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দিই। পরে তিনি ক্ষমা চেয়ে অল্প কিছু সময় বাড়িয়ে নিয়েছেন এবং এখন দ্রুত গতিতে কাজ চলছে।"
ল্যাম্পপোস্ট স্থাপনের কাজে অনিয়মের উদাহরণ টেনে সাখাওয়াত হোসেন বলেন, "৩০টি ল্যাম্পপোস্ট লাগাতে ৩ মাস সময় নিয়েও তারা কাজ শুরু করেনি। আমি কাজ বাতিল করার সিদ্ধান্ত নিলে তারা সাত দিনের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিটি খাতেই আমি এমন কঠোরতা বজায় রাখছি।"
তিনি আরও জানান, জনস্বার্থে এবং নগরীর উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিটি করপোরেশনের নজরদারি আরও বাড়ানো হয়েছে। কোনো অজুহাতেই জনগণের ভোগান্তি দীর্ঘস্থায়ী করতে দেওয়া হবে না।

লোড হচ্ছে...