জাতীয়
শপথ শেষে সংসদীয় দলের সভা ডাকল বিএনপি
NewsView

নিউজভিউ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এবার সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই সংসদীয় দলের সভা ডেকেছে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সোমবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনেই এই সভা অনুষ্ঠিত হবে। সংসদীয় দলের এই সভায় আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচন করা হবে। সালাহ উদ্দিন আহমদ প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।”
সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। একই দিন বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই শপথ বাক্য পাঠ করাবেন।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। প্রায় দুই দশক পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরতে যাওয়া বিএনপির এই জয়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সংসদের দক্ষিণ প্লাজায় প্রথমবারের মতো এমন বড় পরিসরে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। এই অনুষ্ঠানে দেশি-বিদেশি অসংখ্য অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

লোড হচ্ছে...