রাজনীতিসোনারগাঁও
সোনারগাঁয়ে গণসংহতি আন্দোলনের ‘গণভোট পদযাত্রা’ শুক্রবার
NewsView

নিউজভিউ
ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘গণভোট পদযাত্রা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে গণসংহতি আন্দোলন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সোনারগাঁও উপজেলা শাখার উদ্যোগে এই রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, পদযাত্রাটি সকাল ১১টায় উপজেলার বারদী বাজার থেকে শুরু হবে। সেখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোনারগাঁও চৌরাস্তায় গিয়ে শেষ হবে। এই কর্মসূচিতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁ) আসনে দলটির মনোনীত মাথাল প্রতীকের প্রার্থী জননেতা অঞ্জন দাস।
সোনারগাঁও উপজেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক এম এইচ প্রান্তের সভাপতিত্বে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে এই পদযাত্রা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ সোনারগাঁওসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষকে এই গণভোট পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কর্মসূচি চলাকালীন সংবাদকর্মীদের তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে বলেও আয়োজক সংগঠনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

লোড হচ্ছে...