আদালতবন্দর
বন্দরের আওয়ামী লীগ নেতা ২ দিনের রিমান্ডে
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা অহিদুজ্জামান অহিদকে (৩৮) দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে আদালত থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশি হেফাজতে আনা হয়।
রিমান্ডপ্রাপ্ত অহিদুজ্জামান অহিদ বন্দর থানার ফুলহর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ মহানগরীর অন্তর্গত বন্দর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ফুলহর এলাকার একটি ইটভাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথিসূত্রে জানা যায়, গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫০ থেকে ৬০ জন ছাত্র-আন্দোলনকারীর ওপর নির্বিচারে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে অহিদের বিরুদ্ধে।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, "গ্রেপ্তারকৃত অহিদুজ্জামানের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মামলা রয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততা নিয়ে রিমান্ডে এনে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"

লোড হচ্ছে...