নারায়ণগঞ্জসদর
সিদ্ধিরগঞ্জে ক্যানালে ভেসে উঠল দুই কিশোরের মরদেহ
NewsView

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি ক্যানালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর মঙ্গলবার (১২ মে) ভোর ৬টার দিকে ক্যানালের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে।
নিহতরা হলো— মনিরুল (১৫) ও শুভ (১৫)। তাঁরা উভয়েই স্থানীয় গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত মনিরুল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের মোহাম্মদ জাকিরের ছেলে। বর্তমানে পরিবারসহ তিনি সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। অপর নিহত শুভ পটুয়াখালী জেলার মরিচবুনিয়া এলাকার মিজান শিকদারের ছেলে। পরিবারসহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় থাকেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) দুপুরে মাদ্রাসা শেষে বন্ধুদের সাথে নাভানা মাঠে ফুটবল খেলতে যায় তারা। খেলা শেষে পাঁচ বন্ধু মিলে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর সেতু সংলগ্ন ডিএনডি ক্যানালে গোসল করতে নামে। এক পর্যায়ে মনিরুল ও শুভ পানির স্রোতে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও সোমবার তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার ভোর ৬টার দিকে স্থানীয় লোকজন লেকের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মাসুম বিল্লাহ জানান, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লোড হচ্ছে...