নারায়ণগঞ্জসদর
শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, প্রতিবেশী চাচা গ্রেপ্তার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।
গ্রেপ্তারকৃতর নাম মো. মোস্তফা (৫০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত মোস্তফা ও ভুক্তভোগী শিশুটির পরিবার একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। প্রতিবেশী হিসেবে মোস্তফার সাথে শিশুটির পরিবারের সুসম্পর্ক ছিল এবং সে শিশুটির কাছে ‘আংকেল’ হিসেবে পরিচিত ছিল। এই সুযোগেই মঙ্গলবার বেলা ১১টার দিকে যখন শিশুটির বাবা ঘরে ঘুমিয়ে ছিলেন, তখন মোস্তফা তাকে ডাকতে আসেন। কোনো সাড়া না পেয়ে তিনি বারান্দায় খেলতে থাকা শিশুটিকে কৌশলে ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা চালান।
ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে তার বাবার ঘুম ভেঙে গেলে অভিযুক্ত মোস্তফা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযানে নেমে রামারবাগ এলাকা থেকে মোস্তফাকে জালে তোলে।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব হোসেন জানান, শিশু নির্যাতনের অভিযোগ পাওয়ামাত্রই আমরা গুরুত্বের সাথে বিষয়টি আমলে নিয়েছি। রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। শিশুদের নিরাপত্তায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলেও জানান তিনি।

লোড হচ্ছে...