জাতীয়
ফিফা বিশ্বকাপের অ্যাম্বাসেডর বাংলাদেশের ফাইজা
NewsView5

নিউজভিউ ডেস্ক
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের মাশরাফি চৌধুরী ফাইজা ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন।
বর্তমানে তিনি কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। বিশ্বকাপকে ঘিরে টরন্টোতে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমে তিনি দায়িত্ব পালন করছেন। এসব আয়োজনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অতিথি, ক্রীড়া কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন, যা তার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করছে।
ফাইজার এ সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা কানাডাপ্রবাসী মুস্তাক আহমেদ চৌধুরী। তিনি বলেন, এটি পরিবারের জন্য গর্বের পাশাপাশি দিরাই ও পুরো বাংলাদেশের জন্যও আনন্দের সংবাদ।
পারিবারিক সূত্রে জানা যায়, ফাইজা ছোটবেলা থেকেই মেধাবী ও বহুমুখী প্রতিভার অধিকারী। পড়াশোনার পাশাপাশি তিনি সামাজিক ও আন্তর্জাতিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

লোড হচ্ছে...