রাজনীতি
মান্নানকে গিয়াসউদ্দিন ‘আমার পুঁজি হচ্ছে জনগণ, আর তাঁর পুঁজি হলো অর্থ’
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আসন্ন নির্বাচনে সাধারণ জনগণই আমার মূল পুঁজি এবং একমাত্র আল্লাহর ওপর ভরসা করি। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যকালে গিয়াসউদ্দিন বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের কঠোর সমালোচনা করে বলেন, “আমার পুঁজি হচ্ছে আপনারা, আর তাঁর পুঁজি হলো অর্থ। তিনি সবেমাত্র অনেক কষ্টে স্বাক্ষর করা শিখেছেন, কোনোদিন স্কুলে গিয়েছেন কি না জানি না। মানুষ বলে তিনি টাকার জোরে বৃহত্তম দল থেকে মনোনয়ন পেয়েছেন। টাকার জোরে মনোনয়ন আর জনগণের শক্তির নির্বাচনের মধ্যে পার্থক্য অনেক।”
তিনি ভোটারদের সতর্ক করে বলেন, “যারা সন্ত্রাস ও চাঁদাবাজি করে ৫ তারিখের (জুলাই অভ্যুত্থান পরবর্তী) পর বাড়ি-গাড়ির মালিক হয়েছে, তারাই ধানের শীষের জন্য আসবে। কারণ তারা মনে করে ধানের শীষ পাস করলে লুটপাটের ব্যবসা আরও বাড়ানো যাবে। এরা বিত্তবান হলে এলাকায় জুলুম ও অন্যায় আরও বাড়বে। আপনাদের ভোট কিনতে তারা কোটি টাকা নিয়ে আসবে, কিন্তু খবরদার—টাকার কাছে নিজের মাথা বিক্রি করবেন না।”
গিয়াসউদ্দিন আরও বলেন, “নির্বাচন শেষ হলে অনেক প্রার্থীকে আর খুঁজে পাবেন না। যারা আপনাদের সুখ-দুঃখে পাশে থাকে, সেই মাটির সন্তানকে ভোট দিন। যারা আপনাদের ভোট কেনাবেচার ঠিকাদারি নিয়েছে, তাদের কথায় প্রলুব্ধ হবেন না।”
বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলীর সভাপতিত্বে এবং শামীম আহমেদ ঢালীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন, আইয়ুব আলী মুন্সি, মোহাম্মদ মোস্তফা ও সাগর বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা এলাকার শান্তি ও উন্নয়নের স্বার্থে মুহাম্মদ গিয়াসউদ্দিনকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

লোড হচ্ছে...