আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয়ী ঘোষণা ইরানের
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক সামরিক উত্তজনায় ইরান ‘রণক্ষেত্রে বিজয়ী’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তেহরানের সকল দাবি পূরণ হওয়াতেই তারা কেবল এই অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
শনিবার দেশটির জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে গালিবাফ দম্ভোক্তি করে বলেন, “আমরা রণক্ষেত্রে বিজয়ী হয়েছি। ওয়াশিংটন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের একক নিয়ন্ত্রণ এখন ইরানের সামরিক বাহিনীর হাতেই রয়েছে।” তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিমত্তার প্রকাশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
উভয় দেশের মধ্যে চলমান এই দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। বর্তমানে পাকিস্তানসহ কয়েকটি বন্ধু রাষ্ট্রের মধ্যস্থতায় একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চললেও এখন পর্যন্ত তার কোনো সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে স্পিকার গালিবাফের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। তবে সেই বৈঠকেও কোনো চূড়ান্ত ও দীর্ঘমেয়াদী সমঝোতা দলিল সই করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে আগামী বুধবারের পর ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা নিয়ে বিশ্ব রাজনীতিতে গভীর উদ্বেগ বিরাজ করছে।

লোড হচ্ছে...