নারায়ণগঞ্জ
নেতাকর্মীদের সঙ্গে ঈদ করবেন এমপি আল আমিন
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ঈদুল ফিতর নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে উদযাপন করবেন। ঈদকে সামনে রেখে তিনি এলাকায় অবস্থান করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন।
জানা গেছে, ঈদের আগে ও পরে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং সরকারের দেওয়া বরাদ্দ প্রকৃত সুবিধাভোগীদের মধ্যে পৌঁছে দিতে তদারকি করবেন। বিশেষ করে নিম্নআয়ের পরিবার, অসহায় ও দুস্থ মানুষের কাছে সরকারি সহায়তা যেন সঠিকভাবে পৌঁছে যায়, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তিনি।
আব্দুল্লাহ আল আমিন নিউজভিউকে বলেন, ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে হলে বরাদ্দ ও সহায়তা ন্যায্যভাবে বণ্টন নিশ্চিত করা জরুরি। তিনি জানান, এলাকার নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
এদিকে তার এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। তারা আশা করছেন, ঈদের সময় সাধারণ মানুষের পাশে থাকার এই কর্মসূচি এলাকায় ইতিবাচক সাড়া ফেলবে।

লোড হচ্ছে...