খেলা
রেকর্ড জয়ে বিশ্বকাপ শুরু টাইগ্রেসদের
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সের পর ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে টাইগ্রেসরা।
বার্মিংহামে টস জিতে আগে ব্যাট করা নেদারল্যান্ডস ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে। অধিনায়ক বাবেতি ডি লিডে সর্বোচ্চ ৫০ রান করেন। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার দুটি এবং ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও রিতু মনি একটি করে উইকেট শিকার করেন।
১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার জুয়াইরিয়া ও দিলারা আক্তার। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ রান করে ম্যাচসেরা হন জুয়াইরিয়া। পরে শারমিন আক্তার (৩৭) ও স্বর্ণা আক্তারের (১৮) অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটিতে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। বুধবার (১৭ জুন) লিডসে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

লোড হচ্ছে...