নারায়ণগঞ্জসদর
সিদ্ধিরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) সকালে এস.ও বাসস্ট্যান্ড সংলগ্ন কাইয়ুম মিয়ার একটি ভাড়া বাড়ি থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. রোমান (২৪)। সে পটুয়াখালী জেলার দশমিনা থানার দক্ষিণ আদমপুর এলাকার মজিবুর বিশ্বাসের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ৭টার দিকে রোমানকে তাঁর নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন প্রতিবেশীরা। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দরজা খুলে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পুলিশ সবদিক খতিয়ে দেখছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতিসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

লোড হচ্ছে...