নারায়ণগঞ্জসদর
অনেকে ব্যক্তিস্বার্থে দলীয় আদর্শ ভুলে যায়: শাহ আলম
NewsView

নিউজ ভিউ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমের বাসভবনে এ দোয়া মাহফিল হয়। আয়োজন করে নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচনী এলকার বিএনপি ও অঙ্গসংগঠন।
প্রধান অতিথির বক্তব্যে শাহ আলম জাতীয়তাবাদী দলের আদর্শ গণমানুষের মাঝে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানা। তিনি বলেন, ‘অনেকেই ব্যক্তিস্বার্থ ও পদ-পদবীর মোহে দলীয় আদর্শ ভুলে যায়। তারা স্লোগানে বলে ‘জিয়ার সৈনিক’, কিন্তু মনে-প্রাণে আদর্শ ধারণ করে না। এখনই সময়, দলকে ভালবাসা ও আদর্শে দৃঢ় থাকার।"
বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, "শুধু দেশকে ভালোবেসেই বেগম খালেদা জিয়ার জীবন আজ প্রায় বিপন্ন। চিকিৎসার জন্য লন্ডনে গেলে তাঁকে সেখানে থাকতে বলা হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন, ‘আমার দেশের জনগণ অপেক্ষা করছে, আমি দেশে ফিরে যাব।’ নেতাকর্মীদের তিনি তাঁর পরিবার বলেছেন। সেই পরিবারের টানে তিনি দেশে ফিরে এসেছিলেন।"
শাহ আলম আরও বলেন, রাজনীতি একটি সেবামূলক কাজ। দেশের জনগণের সেবা করতে গিয়ে দুর্নীতি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ব্যবসা, অন্যের সম্পদ লুণ্ঠন ও প্রতিহিংসায় লিপ্ত হলে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যাবে না।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুনের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির নেতা আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিতু, কুতুবপুর ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জু প্রমুখ।

লোড হচ্ছে...