খেলা
অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, ইতিহাস লিখল জুনিয়র নারী হকি দল
NewsView5

নিউজভিউ ডেস্ক
ওমানের মাসকটে অনুষ্ঠিত উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণীরা।
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। এই সাফল্য দেশের নারী হকির অগ্রযাত্রায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি ফাইনাল উপলক্ষে ওমানে উপস্থিত থেকে দলকে অভিনন্দন ও উৎসাহ জানান। হকি ফেডারেশনের সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দেশের হকির উন্নয়ন এবং খেলোয়াড়দের বিকাশে ধারাবাহিক দিকনির্দেশনা ও সহযোগিতা দিয়ে আসছেন। তাঁর উপস্থিতি খেলোয়াড়দের জন্য ছিল বাড়তি অনুপ্রেরণা।
টুর্নামেন্টজুড়ে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও গ্যালারিতে উপস্থিত থেকে নারী জুনিয়র হকি দলকে প্রাণবন্ত সমর্থন দেন। তাঁদের এই আন্তরিক সমর্থনের জন্য হকি ফেডারেশনের সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, ওমানে সরকারি সফরকালে বিমান বাহিনী প্রধান আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ), হকি ওমান এবং এশিয়ান হকি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের হকির উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

লোড হচ্ছে...