নারায়ণগঞ্জ
বিজয় দিবসে ছাত্র শিবিরের বর্ণাঢ্য সাইকেল র্যালি
NewsView

নিউজ ভিউ
মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরে এক বর্ণাঢ্য সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এই র্যালিটি শহরের মিশনপাড়া এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি হয়ে হাজীগঞ্জ এলাকার জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।
মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ ইসমাইল বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয়নি এবং দেশের মানুষের মধ্যে ইনসাফ ও সমতা প্রতিষ্ঠা হয়নি। তিনি বলেন, তারা প্রত্যাশা করেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষিত হবে, ভিনদেশী কেউ কথা বলতে পারবে না, এবং সকলের মধ্যে সমতা প্রতিষ্ঠা হবে। তিনি স্বাধীনতার লক্ষ্য পূরণে বিন্দুমাত্র আপোষ না করার প্রত্যয় ব্যক্ত করেন।
র্যালীতে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আসাদুজ্জামান রাকিব, মহানগর সেক্রেটারী অমিত হাসান, অফিস সম্পাদক আমজাদ হেসেন রাজু, অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, শিক্ষা সম্পাদক কামারুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আল হেলাল, প্রকাশনা সম্পাদক ওবায়দুর রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

লোড হচ্ছে...