নারায়ণগঞ্জবন্দর
এবার ইসলামের বিজয় হবে, ইনশাআল্লাহ: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের সম্ভাবনা তুলে ধরেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ। তিনি জানিয়েছেন, 'ওয়ান বক্স পলিসিতে' ইসলামী সমমনা দলগুলো এবার ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে সক্রিয় থাকবে।
সোমবার (১০ নভেম্বর) ২২ নং ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে শান্তিকামী ও মুক্তিকামী মানুষের একটিই প্রত্যাশা—বাংলাদেশের ইসলামী দলগুলো একটি অভিন্ন প্ল্যাটফর্মে আসুক। তিনি বলেন, "সেই প্রত্যাশাকে যথাযথ মূল্যায়ন করে এবার নির্বাচনের মাঠে সরব থাকবে ইসলামী সমমনা দলগুলো। কাজেই আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদেরকে জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দিবে না।"
তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, "এবার ইসলামের বিজয় হবে, ইনশাআল্লাহ।"
মতবিনিময় সভায় এসময় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি নুর হোসেন সহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...