সারা দেশ
চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩
NewsView5

নিউজভিউ ডেস্ক
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মে) রাত সোয়া ৯টার দিকে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে উল্টো পথে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি থ্রি-হুইলার লেগুনার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে এসে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে অন্তত ১২ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তারা সবাই পুরুষ বলে জানিয়েছে পুলিশ।

লোড হচ্ছে...