নারায়ণগঞ্জসদর
জিলানী ও রাজ্জাক ডাইংয়ের বিদ্যুৎ সংযোগ কেটে দিল প্রশাসন
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ দূষণকারী ও ইটিপিবিহীন (তরল বর্জ্য শোধনাগার) দুইটি অবৈধ ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় কারখানাগুলোর বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে পরিবেশ অধিদপ্তর, ডিপিডিসি এবং জেলা পুলিশের প্রতিনিধিরা অংশ নেন। ফতুল্লার কুতুবাইল কাঠেরপুল এলাকার জিলানী ডাইং এবং বটতলা এলাকার রাজ্জাক ডাইং নামক প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পরিবেশ আইন অমান্য করে সরাসরি অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানকালে ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা জানান যে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণ রোধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই অভিযানে শাসনগাঁও ও এনায়েতনগর এলাকার এশিয়ান ফেব্রিক্স মিলস লিমিটেড পরিদর্শন করা হলেও সেটি আগে থেকেই বন্ধ পাওয়া যায়। অভিযানে অংশ নেওয়া পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান যে ইটিপি ছাড়া কোনো কারখানা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলার বিভিন্ন শিল্প এলাকায় দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত চলবে। মূলত বুড়িগঙ্গা ও ধলেশ্বরীসহ স্থানীয় জলাশয়গুলোকে দূষণমুক্ত রাখতেই অবৈধ কারখানার বিরুদ্ধে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনগুলো এবং স্থানীয় সাধারণ মানুষ।

লোড হচ্ছে...