রাজনীতিসদর
আমাকে ভোট দিবেন আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য: অঞ্জন দাস
NewsView

নিউজভিউ
গণসংহতি আন্দোলন মনোনীত ‘মাথাল’ মার্কার প্রার্থী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান অঞ্জন দাস বলেছেন, নারায়ণগঞ্জ আজ দখলদার, চাঁদাবাজ ও লুটেরা রাজনীতির জিম্মায়। জনগণের ভোটাধিকার হরণ করে যারা ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে মাথাল মার্কা আজ সাধারণ মানুষের প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের গোদনাইল থেকে শুরু করে বৌ বাজার ও আটি ওয়াপদা কলোনি পর্যন্ত দিনব্যাপী ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে অঞ্জন দাস বলেন, “এই নির্বাচন শুধু একজন সংসদ সদস্য নির্বাচনের নয়, এটি মূলত শোষণের বিরুদ্ধে শোষিত মানুষের বাঁচার লড়াই। গার্মেন্টস শ্রমিক, মেহনতি মানুষ এবং নিম্ন ও মধ্যবিত্তের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংসদে একজন আপসহীন কণ্ঠস্বর প্রয়োজন। মাথাল মার্কায় ভোট দিয়ে সেই কণ্ঠকে শক্তিশালী করার আহ্বান জানাই।”
তিনি ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন, “ভয় নয়, বরং আপনার মূল্যবান ভোটই হবে পরিবর্তনের প্রধান হাতিয়ার। এই লড়াই কোনো ব্যক্তির নয়, এটি সাধারণ মানুষের সম্মান ও অধিকার রক্ষার লড়াই। আমি আপনাদের কাছে এসেছি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, আমাকে ভোট দিবেন আপনার সন্তানের ভবিষ্যত নিশ্চিত করার জন্য”
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান সংকট এবং গ্যাস-বিদ্যুৎ ও পানির তীব্র সমস্যা নিয়ে প্রার্থীর কাছে গভীর ক্ষোভ প্রকাশ করেন। সাধারণ মানুষের দীর্ঘদিনের এই বঞ্চনা দূর করতে অঞ্জন দাস ‘মাথাল’ প্রতীকের পক্ষ থেকে বিকল্প রাজনীতির রূপরেখা তুলে ধরেন। এসময় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায় এবং অনেকে পরিবর্তনের লক্ষে মাথাল মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগে গণসংহতি আন্দোলন ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্লোগানে পুরো গোদনাইল ও ওয়াপদা কলোনি এলাকা মুখরিত হয়ে ওঠে।

লোড হচ্ছে...