নারায়ণগঞ্জবন্দর
নারায়ণগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার বিদায়
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বাদ আছর বন্দর সোনাকান্দা কিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
রাষ্ট্রীয় মর্যাদা শেষে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ব্যক্তিবর্গসহ শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাঁকে সোনাকান্দা এনায়েতনগর কবরস্থানে দাফন করা হয়।
পেশাগত জীবনে নাসির উদ্দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সহযোদ্ধারা তাঁর ১৯৭১ সালের যুদ্ধকালীন বীরত্বগাথা ও স্মৃতিচারণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

লোড হচ্ছে...