নারায়ণগঞ্জসদর
খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ইকবালের দোয়া
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের উদ্যোগে এই মোনাজাতের আয়োজন করা হয়।
রবিবার (৩০ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি হাজী আব্দুস সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ার পূর্বে মোহাম্মদ ইকবাল হোসেন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা বারবার মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্যাতন করেছেন, তিনি আজকে গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় আছেন। আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দেশনেত্রী যেন সুস্থ হয়ে আবার এই দেশে বিএনপির সরকার গঠন করে দেশটাকে যেন সুন্দর ভাবে পরিচালনা করতে পারেন।
বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করা হয়। একইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোলেইমান পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, সেলিম হোসেন, নাজমুল ইসলাম, সোহেল, রুবেল ও আতাউর রহমান প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...