অর্থ-বাণিজ্য
মধ্যপ্রাচ্য উত্তেজনায় বাড়ল তেলের দাম
NewsView5

নিউজভিউ ডেস্ক
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় ইরানের হামলার পর বুধবার এশিয়ার বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেনে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০৯ ডলারে পৌঁছায়। এটি গত ১১ জুনের পর সর্বোচ্চ মূল্য।
এদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ২৩ ডলারে ওঠে।
মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান হামলার মাত্রা আরও বাড়িয়েছে। তেহরানের দাবি, নির্দেশনা অমান্য করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে তাদের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই ইরান কৌশলগত চাপ সৃষ্টির অংশ হিসেবে এই প্রণালীতে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে।

লোড হচ্ছে...