নারায়ণগঞ্জসদর
গণআন্দোলনের স্মারক ‘প্রতিরোধ স্তম্ভ’ পরিচ্ছন্ন করলো জেলা যুবশক্তি
NewsView

নিউজ ভিউ
ইতিহাস ও দেশপ্রেমের চেতনা জাগ্রত রাখতে নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির উদ্যোগে মাসদাইর এলাকার ঐতিহাসিক ‘প্রতিরোধ স্তম্ভ’ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী এই পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ অনন্ত ও যুগ্ম আহ্বায়ক রিফাত হাসান অন্তু বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা মুক্তিযুদ্ধের চেতনা ও গণআন্দোলনের এই স্মারক নতুন প্রজন্মের কাছে তার গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনের মুখ্য সংগঠক রাইসুল ইসলাম বলেন, ‘২৪ ও ৭১ একই সুতায় গাঁথা’। এই উপলব্ধির ভিত্তিতেই তাঁরা ঐতিহাসিক এই নিদর্শন সংরক্ষণের নৈতিক দায়িত্ব নিয়েছেন। স্থানীয় বাসিন্দারা যুবশক্তির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমে যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ অনন্ত, যুগ্ম আহ্বায়ক রিফাত হাসান অন্তু, সদস্য সচিব মোহাম্মদ নাসিম, মুখ্য সংগঠক রাইসুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য কর্মীরা অংশগ্রহণ করেন।

লোড হচ্ছে...