আদালত
ঈদ উপলক্ষে সাজা মওকুফ ৪ বন্দির
NewsView5

নিউজভিউ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে থাকা চার বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ।
কারাবন্দিরা হলেন– ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক।
মো. জান্নাত-উল ফরহাদ জানান, ঈদুল আজহা উপলক্ষে তাদের বিশেষ বিবেচনায় শাস্তি মওকুফ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের মুক্তি দেওয়া হবে।

লোড হচ্ছে...