রাজনীতিবন্দর
সামর্থ্য অনুযায়ী এগিয়ে এলে মানুষের কষ্ট লাঘব করা সম্ভব: মাসুদুজ্জামান
NHP NewsView

নিউজভিউ
পবিত্র রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ ও বন্দরের বিভিন্ন এলাকায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে মাংস বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। রমজানের তৃতীয় দিনেও মানবিক সহমর্মিতার অংশ হিসেবে নগরীর ১০ নম্বর ওয়ার্ড এবং বন্দরের ২১, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের প্রায় ১৩০০ সুবিধাবঞ্চিত পরিবারের হাতে এক কেজি করে গরুর মাংস তুলে দেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, রমজানের মূল শিক্ষা—সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে ধারণ করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃত নিঃস্ব মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত তদারকি টিমের তালিকার ভিত্তিতে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই মাংস বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে মাসুদুজ্জামান প্রতি বছরই রমজান মাসে এ ধরনের কার্যক্রম পরিচালনা করেন এবং চলতি বছরও পুরো মাসজুড়ে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে সমাজসেবক মাসুদুজ্জামান বলেন, "রমজান আমাদের আত্মসংযম ও অন্যের কষ্ট উপলব্ধি করার শিক্ষা দেয়। সমাজের সচ্ছল ব্যক্তিরা সামর্থ্য অনুযায়ী এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট লাঘব করা সম্ভব। আমার প্রত্যাশা, অন্তত রমজানে যেন কোনো পরিবার পুষ্টির অভাবে কষ্ট না পায়।" বর্তমান বাজার পরিস্থিতিতে এই সহায়তা পেয়ে নিম্নআয়ের মানুষগুলো স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মাংস বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, আতাউর রহমান মুকুল, হাজী মো. মনির হোসেন সরদার এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসায় সহায়তা ও ক্রীড়াঙ্গনের উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

লোড হচ্ছে...