রাজনীতিবন্দর
হাতপাখার সাইলেন্ট ভোটে পাল্টে যেতে পারে সমীকরণ: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

নিউজভিউ
নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে নারায়ণগঞ্জ-৫ আসনে হাতপাখা প্রতীকের সমর্থনে এক ধরনের ‘নীরব ভোট’ বা সাইলেন্ট বিপ্লবের সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা চলাকালে তিনি এ মন্তব্য করেন।
গণসংযোগকালে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “মাঠে নেমে ইসলামী আন্দোলনের প্রতি মানুষের যে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা লক্ষ্য করছি, তা সত্যিই অবাক করার মতো। পাড়া-মহল্লার নারী-পুরুষ থেকে শুরু করে যুব সমাজ—সবাই হাতপাখায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনশাআল্লাহ, হাতপাখার এই সাইলেন্ট ভোটে এবার নির্বাচনের সব সমীকরণ পাল্টে যেতে পারে।”
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেবল ক্ষমতার জন্য নয়, বরং দেশে একটি মানবিক ও ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমান শোষণমূলক রাজনীতির অবসান ঘটিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে মানুষ এখন হাতপাখাকেই প্রধান বিকল্প হিসেবে বেছে নিচ্ছে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা নির্ভয়ে কেন্দ্রে যান, আপনাদের একটি ভোটই পারে সমাজের পঙ্কিলতা দূর করতে।”
গণসংযোগে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি হাসান ইমাম মুন্সী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী এবং ধামগড় ইউনিয়ন শাখার স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

লোড হচ্ছে...