আদালতসদর
আল-সামি বিস্কুট ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে নুডলস-ঘি তৈরি, জরিমানা ১ লাখ
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুমোদনহীন ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ‘আল সামি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কারখানাটিতে চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের চিত্র দেখা যায়। এছাড়া বিএসটিআই-এর কোনো লাইসেন্স বা অনুমোদন ছাড়াই সেমাই, নুডলস ও ঘিসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও প্যাকেটজাত করা হচ্ছিল। একইসঙ্গে খাদ্যকর্মীদের নূন্যতম স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার না করার প্রমাণ পান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী অনিবন্ধিত অবস্থায় খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা প্রতিষ্ঠানে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপরাধ স্বীকার করে নেওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার এবং নিরাপদ খাদ্য পরিদর্শক (সদর) মো. শাহজাহান হালদার। জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় খাদ্যে ভেজাল ও অনিয়ম বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...