জাতীয়
ঢাবির সহকারী প্রক্টর মোনামির পদত্যাগ
NewsView4

নিউজভিউ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামি ভুঁইয়া। সোমবার (১১ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে তিনি এ তথ্য জানান। এর আগে রবিবার (১০ মে) অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন।
পোস্টে শেহরিন আমিন লেখেন, শিক্ষকতার সাত বছরে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা তাঁর ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ তাঁকে আহ্বান জানালে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেন। নিজের দেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কাজ করার সুযোগকে তিনি সৌভাগ্য হিসেবে দেখেছিলেন।
অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, গত দুই বছরে তাঁর কাছ থেকে শিখেছেন কীভাবে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে কাজ করতে হয় ও কীভাবে নির্বিকার থেকে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হয়। সর্বোপরি কীভাবে নিজের আত্মসম্মান অটুট রাখতে হয়।
মোনামি আরও লেখেন ,সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তার টিম এমন সিচুয়েশন ফেস করেনি, সম্ভবত করবেও না।
সবশেষে তিনি নতুন প্রক্টর ও তাঁর টিমকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে দায়িত্ব পালনে তাঁদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

লোড হচ্ছে...