নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
দুই কবিই আমাদের জাত্তিসত্তা নিমার্ণে ভূমিকা রেখেছেন: রফিউর রাব্বি
NewsView
.jpg)
নিউজভিউ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আজ বিকেলে শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটেরে উদ্যোগে রবীন্দ্র-নজরুর জয়ন্তী উদ্যাপিত হয়েছে। সংগঠনের সভাপতি মনি সুপান্থ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সাধারণ সম্পাদক দিনা তাজরীন ও উত্তম সাহা।
রফিউর রাব্বি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের জাতিসত্তা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, অথচ আমরা উভয় কবিকে বারে বারে ধর্মের পাল্লা দিয়ে মাপতে চেয়েছি। পাকিস্তান বা বাংলাদেশ আমলে এমন কি এখনো আমরা তা-ই করে যাচ্ছি। যার ফলে কাউকেই আমরা যথাযথ ভাবে মূল্যায়নে আনতে পারি নি। আমাদের মুক্তিযুদ্ধ, জাতীয় সংগ্রাম, বিভিন্ন আয়োজনে প্রয়োজনে বিভিন্ন সময় তাঁরা আমাদের সামনে এসেছেন; এমনকি চব্বিশের ছাত্র-গণআন্দোলনে তাঁরা অপরিহর্য হয়ে উঠেছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ডলি বনিক ও সুমিত রায়। অনুষ্ঠানে আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে জোটভুক্ত সংগঠনের শিল্পীরা। ১৯২৬ সালে নারায়ণগঞ্জে রবীন্দ্রনাথকে সংবর্ধনা জানানো হয়েছিল এবং সে বছরই কাজী নজরুল ইসলাম নারায়ণগঞ্জে বসে তাঁর আলোচিত ‘অভিযান’ কবিতাটি লিখেছিলেন। এ বছর দুটি ঘটনার শতবর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

লোড হচ্ছে...