নারায়ণগঞ্জসদর
শ্রমিক মৃত্যুর ঘটনায় ডিপিডিসির নির্বাহী প্রকৌশলীসহ ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
NewsView

নিউজ ভিউ
আদমজী এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফর্মারের রক্ষণাবেক্ষণকাজ চলাকালে শ্রমিক মৃত্যুর ঘটনায় দায়িত্ব পালনে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী এবং উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগকে সাময়িক বরখাস্ত করেছে।
গত ২৬ নভেম্বর এই মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু এবং দুজন আহত হন। স্থানীয় বিদ্যুৎগ্রাহকদের দীর্ঘদিন ধরে এই দপ্তরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ছিল।
ডিপিডিসি সূত্রে জানা যায়, ৩ ডিসেম্বর তাদের সিদ্ধিরগঞ্জ কার্যালয় থেকে প্রত্যাহার করে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে ডেমরা এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিদ্ধিরগঞ্জে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিমত, দেরিতে হলেও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তাদের ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে।

লোড হচ্ছে...