শিক্ষা
২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু, সূচি ঘোষণা করল শিক্ষা বোর্ড
NewsView

নিউজভিউ
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে সারা দেশে একযোগে লিখিত পরীক্ষা শুরু হবে। বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই রুটিন প্রকাশ করা হয়।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই শুরু হওয়া লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ৯ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৫ আগস্টের মধ্যে অবশ্যই শেষ করতে হবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী (MCQ) ও পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর সঙ্গে রাখতে পারবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কারো মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা জানান, সেশনজট কমিয়ে আনতে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যেই এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে বিস্তারিত রুটিন ডাউনলোড করতে পারবেন।

লোড হচ্ছে...