রাজনীতিসোনারগাঁও
ফের নারায়ণগঞ্জে আসছেন তারেক রহমান
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনীতির মাঠে বইতে শুরু করেছে নতুন হাওয়া। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দলের নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নিতে নারায়ণগঞ্জে আসছেন বিএনপি চেয়ারর্পাসন তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর পর ঢাকা ফেরার পথে তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেবেন।
দলীয় সূত্র জানায়, তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে রূপগঞ্জ, সোনারগাঁও ও আড়াইহাজার উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো এখন উৎসবমুখর। প্রতিটি সংসদীয় আসনে প্রার্থীরা তাদের সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করতে দিনরাত কাজ করছেন:
রূপগঞ্জ
নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে এখানে সবচেয়ে বড় পথসভার পরিকল্পনা করা হয়েছে। লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি সভা ও স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে।
সোনারগাঁও
নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের তত্ত্বাবধানে পোস্টারিং ও মাইকিং জোরদার করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একাধিক সমন্বয় সভা করেছেন তিনি।
আড়াইহাজার
নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতাদের নিয়ে বিশাল জনসংযোগ শুরু করেছেন। তারেক রহমানকে বরণ করতে মুখিয়ে আছে আড়াইহাজারের সাধারণ মানুষ।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, শুধু এই তিনটি পথসভাই নয়, তারেক রহমান চট্টগ্রাম থেকে ফেরার পথেও নারায়ণগঞ্জের আরও কিছু স্থানে সভায় অংশ নিতে পারেন। এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি বিশাল জনসভা আয়োজনের জোর প্রচেষ্টা চলছে।
তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো জেলায় নেতাকর্মীদের মধ্যে নজিরবিহীন উদ্দীপনা দেখা দিয়েছে। সাংগঠনিক সমন্বয় ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যৌথভাবে কাজ করছেন।
বিএনপি নেতৃবৃন্দের মতে, তারেক রহমানের এই সফর নারায়ণগঞ্জে দলটির নির্বাচনী কার্যক্রমে নতুন প্রাণের সঞ্চার করবে। সাধারণ মানুষের মধ্যেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভোটের লড়াইয়ে বিএনপিকে অনেকটা এগিয়ে দেবে। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি দলের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও সতর্ক অবস্থানে থাকবে বলে জানানো হয়েছে।
এর আগে, দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর ঢাকায় অবতরণের পর সরাসরি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় একটি গণসংসংবর্ধনায় যোগ দেন বিএনপির চেয়ারর্পাসন তারেক রহমান।

লোড হচ্ছে...