নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার পিঠালিপুলে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে ‘মা-বাবা এন্টারপ্রাইজ’ নামের ওই গোডাউনে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে গেছে কয়েক লাখ টাকার মালামাল।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ করে মো. রানা মিয়ার মালিকানাধীন ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা শুরুতে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর দুপুর আড়াইটার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।
গোডাউনটিতে বিপুল পরিমাণ ঝুট কাপড়, পলিথিন, কাগজ ও ইনটেক ফেব্রিক্স মজুদ ছিল বলে জানিয়েছেন মালিক রানা মিয়া। তার দাবি, আগুনে গোডাউনে থাকা কয়েক লাখ টাকার মূল্যবান মালামাল ভস্মীভূত হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সময় ভেতরে কেউ না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার নুরুল আলম জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ ও মোট ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ বিস্তারিত তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

লোড হচ্ছে...