সাহিত্য-সংস্কৃতিসদর
‘এষণ’-এর আহ্বায়ক বিজয় ও সদস্য সচিব মারুফ
NewsView

# আমি সবসময় এমন ইতিবাচক উদ্যোগের পাশে আছি: ড. রুমন রেজা
নিউজভিউ
নতুন নেতৃত্বের ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জের তরুণনির্ভর থিয়েটার দল ‘এষণ পারফর্মিং স্পেস’। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের ‘পাতাল মেঝেতে’ আয়োজিত ‘নতুন পাতার ইশতেহার’ শিরোনামের অনুষ্ঠানে আগামী ৫ মাসের জন্য এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মাহমুদুর রহমান বিজয়কে আহ্বায়ক এবং মারুফ রাঢ়ীকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক জাওয়াদ আলম চৌধুরী, যুগ্ম সদস্য সচিব মেহেদী মৃধা, সদস্য মাজিদুল ইসলাম সিয়াম, মাহফুজ নিহাল, সাদমান ইসলাম, দিদারুল ইসলাম ও অভি জাহিদ।
বিদায়ী কমিটির আহ্বায়ক অভি জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা।
এ সময় গত নভেম্বরে অনুষ্ঠিত এষণের অভিনয় কর্মশালার প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয় এবং কর্মশালা দলের একটি বিশেষ প্রযোজনা প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে এষণের শিল্পীদের পাশাপাশি নতুন দল ‘মৌন মাইম’ একক মুকাভিনয় পরিবেশন করে। এছাড়া আবৃত্তিতে আফরিন আহমেদ হিয়া এবং সঙ্গীত পরিবেশনায় ছিলেন তরিকুল তরি, রবি বাউল ও চারু কর্মকার।
সভাপতির বক্তব্যে অভি জাহিদ বলেন, “দীর্ঘ ৭ মাস অনেক বাধা বিপত্তি এড়িয়ে আমাদের কাজ করতে হয়েছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো, আমরা এমন এক শহরে বাস করি যেখানে একদল শিল্পীই অন্য শিল্পীদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।”
তিনি অভিযোগ করেন, এই অনুষ্ঠানের আগের দিন মহড়া চলাকালীন অন্য একটি নাট্যদল তাদের কাজ বন্ধ করে দেয়। ফলে বাধ্য হয়ে একটি বাড়ির ছাদে গিয়ে তাদের মহড়া সম্পন্ন করতে হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ড. ফজলুল হক রুমন রেজা বলেন, “শহরে থিয়েটার চর্চা টিকিয়ে রাখতে এই তরুণরা দীর্ঘদিন ধরে যে শ্রম দিচ্ছে তা প্রশংসনীয়। আমি সবসময় এমন ইতিবাচক উদ্যোগের পাশে আছি।”
অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...