নারায়ণগঞ্জসদর
ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে এক তরুণ ও তরুণীকে তুলে নিয়ে মারধর ও ছিনতাই করার চাঞ্চল্যকর ঘটনায় এক নারীসহ তিনজনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এই চক্রের বিরুদ্ধে পূর্বের একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাত নয়টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার সাহারা সিটি বালুর মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ আটককৃতদের কাছ থেকে বিশেষ পেশার (সাংবাদিক) কার্ড ও ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে।
ভুক্তভোগী ইব্রাহিম নিঝুম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। আটককৃতরা হলেন শামীমা খানম সোনিয়া (৪০), তৌছিফ আহম্মেদ (২০) ও সিয়াম আহম্মেদ (২০)। তবে এই ঘটনায় সহযোগী সোহাগ (২৫) পালিয়ে যান।
মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্তরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগী তরুণ ও তাঁর বান্ধবীকে অটোরিকশায় তুলে নিয়ে দাপা এলাকার বালুর মাঠে যায়। সেখানে মুক্তিপণের জন্য এক লাখ টাকা দাবি করে। টাকা দিতে না পারায় মারধর করা হয় এবং মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করে পুলিশে দেয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, "এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক সোহাগকে ধরতে অভিযান চলছে।"

লোড হচ্ছে...