নারায়ণগঞ্জসদর
মাদক ব্যবসার প্রতিবাদ করায় হত্যা: র্যাবের হাতে অভিযুক্ত সেলিম গ্রেপ্তার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাব্বির (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম অভিযুক্ত সেলিমকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সেলিম ফতুল্লার নয়ামাটি এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি এই হত্যা মামলার এজাহারনামীয় ৬ নম্বর আসামি।
র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সাইদ আহমেদ সাব্বির দীর্ঘদিন ধরে এলাকায় ওয়াইফাই লাইনের ব্যবসা করে আসছিলেন। গ্রেপ্তারকৃত সেলিমের নেতৃত্বে একটি চক্র এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল এবং সাব্বির বিভিন্ন সময় এর প্রতিবাদ করায় আসামিরা তার ওপর ক্ষিপ্ত ছিল। গত ৪ মার্চ ভোররাত পৌনে ৪টার দিকে সেহরির খাবার আনতে বাসা থেকে বের হলে শিবু মার্কেট এলাকায় সেলিমের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী সাব্বিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মার্চ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সাব্বির মৃত্যুবরণ করেন।
র্যাব আরও জানায়, এই হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে তারা। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৬ মার্চ এই মামলার ১ নম্বর আসামি সোহাগকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছিল র্যাব। গ্রেপ্তারকৃত সেলিমকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

লোড হচ্ছে...